অর্ডার অব কুইন ইসাবেলা সম্মানে ভূষিত হচ্ছেন শিল্পী মনিরুল ইসলাম
বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলামকে আজ রোববার ‘ক্রস অব অফিসার অব দ্য অর্ডার অব কুইন ইসাবেলা’ সম্মানে ভূষিত করবে স্পেন। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মানে ভূষিত করা হবে।নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে স্পেন বিশিষ্টজনদের এ সম্মানে ভূষিত করে থাকে। বিদেশি নাগরিকেরাও এ সম্মানের জন্য বিবেচিত হন।স্পেনের রাজা সপ্তম ফার্দিনান্দ রানি ইসাবেলার সম্মানে ১৮১৫ সালের ১৮ মার্চ ‘রয়েল অ্যান্ড আমেরিকান অর্ডার অব ইসাবেলা দ্য ক্যাথলিক’ নামে এটি চালু করেন। ১৮৪৭ সালে এর নাম পরিবর্তন করে ‘রয়েল অর্ডার অব ইসাবেলা দ্য ক্যাথলিক’ করা হয়। ১৯৯৮ সালে এ সম্মানের নামকরণ করা হয় ‘ক্রস অব অফিসার অব দ্য অর্ডার অব কুইন ইসাবেলা’।শিল্পী মনিরুল ইসলাম ১৯৬৯ সালে স্পেন সরকারের স্কলারশিপ নিয়ে সেখানে যান। ১৯৯৭ সালে স্পেনের ন্যাশনাল অ্যাওয়ার্ডও লাভ করেন তিনি। বাংলাদেশে তিনি একুশে পদক, শিল্পকলা একাডেমী পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। বিজ্ঞপ্তি।