অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার খেতাব পেলেন যুক্তরাজ্য প্রবাসী ইকবাল ওয়াহাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশো-দ্ভূত যুক্তরাজ্যপ্রবাসী রেস্তোরাঁ মালিক ইকবাল ওয়াহাব ব্রিটেনের ‘অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার’ খেতাবে ভূষিত হয়েছেন। জনসেবা এবং হোটেল সেবা খাতে অবদান রাখায় ওয়াহাবকে এ সম্মাননা দেওয়া হয়।‘দ্য সিনামন ক্লাব’ ও ‘রোস্ট’-এর প্রতিষ্ঠাতা ইকবাল ওয়াহাব তিন বছর ধরে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার্কস অ্যান্ড পেনশনস এথনিক মাইনোরিটি অ্যাডভাইজরি গ্রুপ’-এর সভাপতি হিসেবে আছেন। তিনি প্রিন্স অব ওয়ালেস চ্যারিটি বোর্ডেরও সদস্য। এ ছাড়া সম্প্রতি তিনি মেয়রস ফান্ড ফর লন্ডন বিজনেস ক্লাবের সভাপতি হয়েছেন।ইকবাল ওয়াহাব বলেন, ‘প্রসিনামন ক্লাব’ ও ‘রোস্ট’ প্রতিষ্ঠার সময় আমি দুটি চ্যালেঞ্জ নিয়েছিলাম। এর প্রথমটি ভারতীয় খাবার সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানো। দ্বিতীয়টি হচ্ছে ব্রিটিশ খাবারকে গুরুত্বের সঙ্গে নেওয়া।ইকবাল ওয়াহাবের বাড়ি খুলনায়। তিনি লন্ডনেই লেখাপড়া করেছেন এবং লন্ডন স্কুল অব ইকোনোমিক্স থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।