অর্থ আইন-বিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে অর্থ আইন–বিষয়ক কর্মশালা ১৫ অক্টোবর নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের গ্রুপ সিএফও শেখর রঞ্জন কর। ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সাবেক সভাপতি মোহাম্মদ সোলায়মান কর–সংক্রান্ত বিভিন্ন বিষয় ও সাম্প্রতিক পরিবর্তনসমূহের প্রতি আলোকপাত করেন। আলোচনায় অংশ নেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এসকে বসাক, সিদ্ধার্থ বড়ুয়া, সারোয়ার উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ সংগ্রহ তথা কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিকল্প নেই। একই সঙ্গে কর আদায় ন্যায় ও স্বচ্ছতার ভিত্তিতে করা না হলে করদাতারা নিরুৎসাহিত হবেন। বিজ্ঞপ্তি।