অর্থ আত্মসাতের অভিযোগে দুই শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে দুদক। গতকাল শনিবার গ্রেপ্তারের পর তাঁদের আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলা শহরের সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিন। দায়িত্বে থাকার সময় তিনি বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। তিনি সদর উপজেলার কোর্টপাড়ার বাসিন্দা। অপরজন হলেন দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিরাজ আলী।