অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাকে স্থানীয় সরকার সাপোর্ট প্রকল্প-২-এর (এলজিএসপি) একটি প্রকল্পের ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে অপসারণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ সাইফুল ইসলাম সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অপসারণের চিঠি পাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সন্তোষ বিকাশ চাকমা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।জানা গেছে, গতকাল মঙ্গলবার বনযোগীছড়া ইউপির চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাকে অপসারণের চিঠি জুরাছড়ি ইউএনওর কার্যালয়ে এসে পৌঁছে। চিঠিতে গত ২২ এপ্রিল স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোছামঞ্চৎ কামরুন্নাহার।মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, বনযোগীছড়া ইউপির চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার বিরুদ্ধে এলজিএসপি-২-এর মাধ্যমে বরাদ্দকৃত শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরঞ্জাম ক্রয় ও মাঠ সংস্কারের ৪০ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। তাঁকে ইউপির কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থে সমীচীন নয়। তাই ইউপির চেয়ারম্যানের পদ থেকে সন্তোষ বিকাশ চাকমাকে অপসারণ করা হয়েছে। চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে।চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, ‘আমি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে কোনোভাবেই জড়িত নই। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি অন্য একজন ইউপি সদস্য। সুতরাং, প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ মিথ্যা।’