অর্থ আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত হিসাবরক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাৎ করার অভিযোগে জামালপুর পৌরসভার চাকরিচ্যুত হিসাবরক্ষক জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলার মোকন্দবাড়ী এলাকার নিজ বাড়ি থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা জালালকে গ্রেপ্তার করেন। দুদকের টাঙ্গাইল অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান, ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত পৌরসভার জামানত, আয়করসহ বিভিন্ন তহবিলের ৭৭ লাখ ছয় হাজার ৭০০ টাকা পৌরসভার তৎকালীন হিসাবরক্ষক জালাল উদ্দিন আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। ২০১২ সালের জানুয়ারি তাঁকে চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় চলতি বছরের ৩০ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমঞ্চদ বাদী হয়ে জামালপুর সদর থানায় সাতটি মামলা করেন। মামলায় পূবালী ব্যাংকের জামালপুরের বকুলতলা শাখার সাবেক দুই ব্যবস্থাপক আবদুল মান্নান, আরিফ রব্বানী ও জালাল উদ্দিনকে আসামি করা হয়। গতকালই জালালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পূবালী ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপক পলাতক রয়েছেন।