অর্থ আত্মসাতের অভিযোগে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ করার অভিযোগে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব শাখার কনিষ্ঠ নিরীক্ষক মঞ্জুরুল আলম ও তাঁর শাশুড়ি খোরশেদা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এই আদেশ দেন নাটোরের মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ শরিফ উদ্দিন।আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নাটোর সদর থানার আমিনুল হক সিকদার ২০০৭ সালে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই কর্মকর্তা ও তাঁর শাশুড়ির বিরুদ্ধে এই মামলা করেন।