অর্থ আত্মসাতের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাইলট আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহমঞ্চদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও অর্থ আত্মসাতের মামলা করা হয়েছে। তিনি সিল ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহার করে বিদ্যালয়ের আট লাখ ৬৬ হাজার ২৩৮ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে।গত বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের আমলি আদালত ৩-এ মামলাটি করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মোতায়েম হোসেন।মামলার আরজিতে বলা হয়েছে, প্রধান শিক্ষক আফছর উদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা অনিয়ম করে বিদ্যালয়ের কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত তিনি বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব ক্যাশ বইয়ে লিপিবদ্ধ করেননি। তিনি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা না রেখে নিজের কাছে রেখে আত্মসাতের উদ্দেশ্যে খেয়ালখুশিমতো খরচ করেছেন। আফছর উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।অর্থ আত্মসাতের অভিযোগে ১৬ অক্টোবর পাকুন্দিয়া পাইলট আদর্শ উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি আফছর উদ্দিনকে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে।