অর্থ আত্মসাতের মামলায় ডাক কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলা পোস্টমাস্টার মো. আজিজুল হককে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা ডাকঘরের বিভিন্ন খাতের সরকারি প্রায় ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।মামলা সূত্রে জানা গেছে, মো. আজিজুল হক ২০০৯ সালের ২৩ জুন হাকিমপুর উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে (অতিরিক্ত দায়িত্ব) যোগ দেন। এর পর থেকে তিনি বিভিন্ন সময় পোস্ট অফিসের খাম ও ডাকটিকিট, রাজস্ব, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, পার্ট অব ক্যাশ এবং আগের গচ্ছিত থাকা টাকা সরকারি খাতে জমা না করে আত্মসাৎ করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে ১৮ অক্টোবর বিভাগীয় তদন্তে ১৩ লাখ ৭৯ হাজার ৯০৫ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।