অর্থ আত্মসাৎ চেষ্টার মামলায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি আবদুল আওয়াল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া আদালত এলাকা থেকে আবদুল আওয়ালকে গ্রেপ্তার করেন দুদক কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদ। পরে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে দুদক। আদালত তাঁকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি