অর্থ ও নির্দিষ্টকরণ বিলে রাষ্ট্রপতির সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত বুধবার রাতে অর্থবিল, ২০১০ ও নির্দিষ্টকরণ বিল, ২০১০-এ সম্মতি দিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছারউদ্দিন ভূঁঞা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। খবর বাসসের।এ ছাড়া আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১০, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০১০ এবং বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল বিল, ২০১০-এ সম্মতি দিয়েছেন।