অর্থ ও সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর-লক্ষ্মীপুর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নুরজাহান বেগমের বিশেষ বরাদ্দ থেকে চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শীতার্ত ২০০ পরিবারকে ২০০টি কম্বল, ১০টি পরিবারকে ১০টি সেলাই মেশিন, ১৫টি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়া পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে চিকিৎসা খরচ, ১৫টি প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী এবং ২০টি ধর্মীয় প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা দেওয়া হয়।