অর্থ নেওয়ার অভিযোগে সিভিল সার্জনের বিরুদ্ধে পাঁচ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে অর্থ নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের সিভিল সার্জন মো. নাজিমুদ্দীন খান ও চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। পাঁচ চাকরিপ্রার্থী গতকাল রোববার সিরাজগঞ্জ সদর থানায় ওই মামলাগুলো করেন।একই অভিযোগে গতকাল বেলকুচি থানায় একটি মামলা হয়েছে। সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে নিয়োগ-বাণিজ্যের ঘটনায় এ নিয়ে নয়টি মামলা করা হলো।পুলিশ ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, অর্থ নিয়েও নিয়োগ না দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ পৌরসভার সাহেদ নগর মহল্লার সুলতান মাহমুদ, কোলগয়লা মহল্লার গাজী আবদুল মজিদ, হোসেনপুর মহল্লার আবু মোহামঞ্চদ ফয়সাল, হাসি খাতুন ও খোকসাবাড়ী গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে গতকাল সিরাজগঞ্জ সদর থানায় পৃথক মামলা করেছেন। এসব মামলায় সিরাজগঞ্জের সিভিল সার্জন মো. নাজিমুদ্দীন খান, তাঁর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোক্তার হোসেন, প্রধান সহকারী মো. সাইফুল ইসলাম, হিসাবরক্ষক মো. রেজাউল করিম, অফিস সহকারী কাম টাইপিস্ট মো. হুমায়ূন কবীরকে আসামি করা হয়েছে। এর মধ্যে শুধু রেজাউল করিম গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে আছেন। অন্যরা ঘুষবাণিজ্যের বিষয়টি প্রকাশের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন। অপরদিকে বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ী এলাকার মো. সুমন রেজা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওসমান গণি ও প্রধান অফিস সহকারী মো. সিহাব উদ্দীনকে আসামি করে মামলা করেছেন।অফিস কক্ষে তালা: এদিকে চাকরিবঞ্চিত অনেক প্রার্থী টাকা ফেরত পেতে প্রতিদিন সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে নিয়োগ-বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বেড়াচ্ছেন। বিক্ষুব্ধ প্রার্থীরা গতকাল সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, প্রধান অফিস সহকারী ও সমেঞ্চলনকক্ষে তালা ঝুলিয়ে দেন।বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় পদের চাকরিপ্রার্থী মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেঞ্চদের ছেলে মো. সেরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘মুক্তিযোদ্ধা সনদসহ আবেদন করলেও আমাকে এ কোটায় রাখা হয়নি।’ ভারপ্রাপ্ত সিভিল সার্জন চিকিৎসক আবুল ফারেজ বলেন, ‘কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। কোনোমতে জোড়াতালি দিয়ে অফিস চালানো হচ্ছে। বিষয়টি বিভাগীয় পরিচালককে জানানো হয়েছে।’কার্যালয়ে তালা ঝোলানোর বিষয়ে আবুল ফারেজ বলেন, ‘তিনটি কক্ষে দুটি করে তালা ঝোলানো হয়েছে। কারা তালা দিয়েছেন, জানা নেই।’ সদর ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আলী ও মিজানুর রহমান বলেন, ‘মামলাগুলো তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’