অর্থ পাচার বৃদ্ধিতে টিআইবির উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে থেকে অবৈধভাবে অর্থ পাচার বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দেশের আইন ও দুর্নীতিবিরোধী জাতিসংঘের সনদের মতো আন্তর্জাতিক আইন ব্যবহার করে চুরি হওয়া অর্থ দেশে ফেরত আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
গতকাল শনিবার এক বিবৃতিতে টিআইবি বলেছে, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে হবে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে। যেসব দেশে টাকা পাচার হয়ে গেছে, সেসব দেশের সরকারগুলোকে টাকা ফেরত পাঠাতে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছে টিআইবি। বিজ্ঞপ্তি৷