অর্থ পাচার মামলায় জয়নাল হাজারীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নাল আবেদীন হাজারী
জয়নাল আবেদীন হাজারী

অর্থ পাচার মামলায় ফেনী-২ আসনের সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারী আজ বৃহস্পতিবার জামিন পেয়েছেন। ৪০ হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দিয়েছেন নোয়াখালীর বিশেষ জজ শিরিন কবিতা আক্তার।

জয়নাল হাজারী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত এ আদেশ দেন। গত ১৯ জুলাই মামলার নির্দিষ্ট তারিখে জয়নাল হাজারীসহ চার আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরে জয়নাল হাজারী ছাড়া বাকি তিন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন নেন। আজ বেলা ১১টার দিকে জয়নাল হাজারী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এবং জামিন পান।

২০০৩ সালের ১৮ মার্চ তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মো. আবদুল হক বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২-এর ১৩ ধারায় ফেনী সদর থানায় জয়নাল হাজারী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফেনী শাখার তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।