অর্থ বরাদ্দ কমেছে ৩১০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চলতি ২০১৪-১৫ অর্থবছরে এক হাজার ৫৬৫ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। তবে বাজেটে এবার অর্থ বরাদ্দ কমেছে ৩১০ কোটি ৩৩ লাখ টাকা। গত অর্থবছরে এ বাজেট ছিল এক হাজার ৮৭৬ কোটি আট লাখ টাকার।
গতকাল বৃহস্পতিবার দু্পুরে রাজধানীর নগর ভবন মিলনায়তনে ডিএসসিসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দক্ষিণের প্রশাসক মো. ইব্রাহীম হোসেন খান এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে দেখা গেছে, গত অর্থবছরের বাজেটে হোল্ডিং ট্যাক্স থেকে ২৭০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে মাত্র ১৪৫ কোটি ৭২ লাখ টাকা। ১০০ কোটি টাকা বাজার সেলামি আদায়ের লক্ষ্যমাত্রায় আদায় হয়েছে মাত্র দুই কোটি দুই লাখ টাকা। এভাবে বিভিন্ন খাত থেকে ৫৫৭ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আদায় হয়েছে মাত্র ২৯৬ কোটি ৮৪ লাখ টাকা।