প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের শেষ দিকে বার্মাসিজ ফার্নিচারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত রিপনের পরিবারের হাতে গত রোববার ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। বাংলাদেশ ফার্নিচার শিল্প কমকর্তা-কর্মচারী সমিতির উদ্যোগে রিপনের বাবা অলিউল্যাহর হাতে ওই অনুদান দেওয়া হয়। রাজধানীর কাজীপাড়ার একটি রেস্টুরেন্টে আয়োজিত ওই অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান বিধান চন্দ্র মণ্ডল, অর্থসচিব কামরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।