অর্থ সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ৩৪ লাখ টাকার অর্থসহায়তা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সিলেটের বাগবাড়ি এলাকায় সমাজসেবা অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৬৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অর্থসহায়তার চেক দেওয়া হয়। এ চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. ইব্রাহিম আল মামুন মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, মুক্তিযোদ্ধা সিলেট জেলা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী।