অর্থ-সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৪৫ জন অসহায় মুক্তিযোদ্ধাকে অর্থসহায়তা হিসেবে ২ লাখ ৯৬ হাজার টাকা দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধাদের মধ্যে এসব অর্থ বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ অর্থ দেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মবিনুল হক ভূঁইয়া, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উল্যাহ সায়েদ প্রমুখ। গড়ে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ছয় হাজারের বেশি টাকা করে দেওয়া হয়।