অর্থ সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইনে নৌকাডুবিতে মারা যাওয়া পাঁচ নারী আনসার সদস্যের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এসপি আনোয়ার হোসেন খান নিহত নারীদের পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা তুলে দেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে গত রোববার ভোরে মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীতে নৌকা ডুবে আনসার সদস্য সাবিনা (৩৫), বিউটি সূত্রধর (৪০), হাসনা আরা (৩৫), মোমেনা (৪০) ও আম্বিয়া (৪২) মারা যান।