প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১৫৫ জন দুস্থ মুক্তিযোদ্ধার মধ্যে অর্থ-সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে দুস্থ মুক্তিযোদ্ধাদের মধ্যে মোট ৪ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান। ইউএনও মু. খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. রশিদ, ডেপুটি কমান্ডার সৈয়দ রউফ ছিদ্দিকী প্রমুখ।