অর্থ সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ক্যানসার ও কিডনি রোগীসহ ৩০ ব্যক্তিকে ১১ লাখ টাকা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে এ অর্থ দেওয়া হয়। জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান এ টাকা বিতরণ করেন। সমাজসেবা বিভাগের আওতায় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, হৃদ্রোগসহ জটিল রোগে আক্রান্ত ১৯ জনকে চেকে ৫০ হাজার টাকা করে এবং হুইপ আতিউরের নিজ তহবিল থেকে ১১ জন হতদরিদ্র ও শিক্ষার্থীকে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম সভাপতিত্ব করেন।