অর্থ সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় ক্যানসার ও জটিল কিডনি রোগে আক্রান্ত দরিদ্র সাতজনকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল তাঁদের হাতে অর্থ সাহায্যের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সমাজসেবা কর্মকর্তা মো. রুস্তম জামান, কাহারোল থানার ওসি মো. মনসুর আলী সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু সাঈদ প্রমুখ।