অর্থ সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কায়স্থরাল মাঝ বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আটটি পরিবারকে সিটি করপোরেশনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব তাঁদের এই অর্থ সহায়তা দেন। এ সময় কায়স্থরাল পঞ্চায়েত কমিটির সভাপতি আবদুস সাত্তার, কায়স্থরাল সমাজকল্যাণ সমিতির সভাপতি কপিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্প্রতি রাতের বেলা অগ্নিকাণ্ডে আট পরিবারের বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়।