অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় তিনজনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মিনারা নাজনীন আদালত পরিচালনা করেন। নৌ চাঁদাবাজ রফিক (২২), কামাল (২৩) ও বিল্লালের (২৪) কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করা হয়। বন্দর উপজেলার কলাগাছিয়া নৌ ফাঁড়ির এসআই ইয়াছিন খন্দকার জানান, সোমবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় রফিক, কামাল ও বিল্লালকে গ্রেপ্তার করা হয়।