অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে ইলিয়াস আহম্মেদ (২১) নামের একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানমের আদালত এ দণ্ডাদেশ দেন। ইলিয়াস হোসেন চকগোয়াশ গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চকগোয়াশ মাঠে এক অভিযান চালান আদালত। সেখানে কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে জমির মালিক মসলেম উদ্দিনকে না পেয়ে তাঁর ছেলে ইলিয়াস হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। ফারজানা খানম দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।