অর্থনীতি ইতিবাচক গতিধারায় ফিরতে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার সংসদে উত্থাপিত এক প্রতিবেদনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরের (২০০৯-১০) প্রথম নয় মাসের সার্বিক পর্যালোচনা করে দেখা গেছে, অর্থনীতি ইতিবাচক গতিধারায় ফিরতে শুরু করেছে।মুহিত বলেন, এসময় রাজস্ব আয় ও রেমিট্যান্সের প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূলধনি যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি বৃদ্ধি এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি হয়েছে।গতকাল অর্থমন্ত্রী সংসদে ‘বাজেট ২০০৯-১০: তৃতীয় প্রান্তিক (জুলাই-মার্চ) পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন’ উপস্থাপন করেন।প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৯ হাজার ৪৮১ কোটি টাকা। প্রথম নয় মাসে আদায় হয়েছে ৫৩ হাজার ৫৩৪ কোটি টাকা যা লক্ষ্যমাত্রার ৬৭ দশমিক ৪ শতাংশ। শিল্পখাতে ঋণ বিতরণ বেড়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তৃতীয় প্রান্তিকে ঋণ বিতরণ আগের বছরের তুলনায় ৪২ দশমিক ৯ শতাংশ বেশি হয়েছে। মন্ত্রী জানান, গত অর্থবছরের তুলনায় অনুন্নয়ন ব্যয় বেড়েছে।