প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী কাল শনিবার উদ্যাপন করা হবে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হল মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি মোহাম্মদ আবুল হোসাইন। লিখিত বক্তব্যে মোহাম্মদ আবুল হোসাইন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় যে চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে তার মধ্যে অর্থনীতি বিভাগ অন্যতম। এ বছর বিভাগের ৫০ বছর পূর্তি হতে চলেছে। সুবর্ণজয়ন্তীতে প্রায় তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেবেন।