অর্থনীতিতে বাংলাদেশ এশিয়ার বাঘে পরিণত হবে: মজীনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো অর্থনীতিতে বাংলাদেশও এশিয়ার বাঘে পরিণত হবে। তিনি আজ বুধবার সকালে গাজীপুরের কুনিয়ায় চামড়াজাত পণ্য তৈরির একটি কারখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, চামড়াজাত দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ পৃথিবীর সেরা রপ্তানিকারক দেশে পরিণত হবে। তবে তা সম্ভব হবে কারখানায় আধুনিক প্রযুক্তি, গুণগত মান ও কাজের যথার্থ পরিবেশ রক্ষার মাধ্যমে। বাংলাদেশের চামড়াজাত পণ্য আন্তর্জাতিক মানে পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূতের পরিদর্শনকালে ফরচুনা গ্রুপের চেয়ারম্যান এম আবু তাহেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।