অর্থনীতির ছাত্রদের দেশের জন্যও ভাবতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্ররা পাস করে ভালো চাকরি পায়। নিজের জন্য, পরিবারের জন্য তারা অনেক কিছু করে। কিন্তু তাদের কাছ থেকে দেশ ও জাতির যে প্রত্যাশা, সেটি অনেক সময়েই পূরণ হয় না। কাজেই সে বিষয়টিও তাদের ভাবতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফিজুর রহমান স্মৃতি পুরস্কার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ পুরস্কারের পৃষ্ঠপোষকতা করছেন হাফিজুর রহমানের দুই ছেলে অর্থনীতিবিদ আনিসুর রহমান ও আমিনুর রহমান। পড়াশোনার পাশাপাশি যাঁরা সামাজিক কাজ করবেন এমন চারজনকে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জগতের সব কর্মকাণ্ডের সঙ্গে অর্থনীতি জড়িত। কাজেই অর্থনীতির ছাত্রদের দেশের জন্য ভাবতে হবে। এ দেশের দরিদ্র মানুষের কথাও তাদের ভাবতে হবে। এসব সমস্যা সমাধানে তাদের দায়িত্ব নিতে হবে।অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসরিন খন্দকার ও মফিজুর রহমানের ছেলে আনিসুর রহমান।