অর্থনৈতিক অঞ্চল সরানোর দাবিতে অনড় চা-শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর ও বেগম খান চা-বাগানের কৃষিজমি অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রতিবাদে গতকাল শনিবার শ্রমিকেরা সমাবেশ করেছেন। ২৩টি চা-বাগানের কয়েক হাজার নারী ও পুরুষ চা-শ্রমিক ওই প্রতিবাদ সভায় যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, কৃষিজমি নষ্ট করে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করলে কয়েক হাজার চা-শ্রমিক ও তাঁদের পরিবারকে পথে বসতে হবে।
ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক অভিরত বাকতির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সাংসদ ফজলে হোসেন বাদশা, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, সমাজসেবক ও পরিবেশ আন্দোলনের নেতা জহির হোসেন প্রমুখ।