অর্থনৈতিক উন্নয়নে দুই দেশকে একযোগে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল শুক্রবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মিলন মেলা ময়দানে ‘ভারত শিল্প ও বাণিজ্য মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই আহ্বান জানান।
মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। মেলার আয়োজক বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা বিএনসিসিআই। মেলায় বাংলাদেশসহ ১২টি দেশ অংশ নিয়েছে। এ ছাড়া বাংলাদেশ থেকে এসেছে ৮০ জনের একটি শিল্প বাণিজ্য প্রতিনিধিদলও।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। বিশেষ অতিথি ছিলেন নেপাল চেম্বার অব কমার্সের সভাপতি রাজেশ কাজি শ্রেষ্ঠা। ১০ দিনব্যাপী মেলা শেষ হবে আগামী ৪ জানুয়ারি।