অর্থনৈতিক কেলেঙ্কারির বিচার চায় জঙ্গিবাদ বিরোধী মঞ্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা হলমার্কের দুর্নীতিসহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার ও লুট হওয়া অর্থ উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল বুধবার সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান। তাঁরা বলেন, হলমার্কের লুটপাটের মতো সব অর্থনৈতিক কেলেঙ্কারির দৃশ্যমান বিচার না হলে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টাকারীরা লাভবান হবে। বিজ্ঞপ্তি।