অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়নে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। যারা এখনো বঞ্চিত, তাদের তুলে এনে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে হবে। গতকাল রোববার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘সুখী সমৃদ্ধ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জামালউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদ উল্লাহ তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিয়ার রহমান হাওলাদার, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আফরাদুল ইসলাম প্রমুখ।