অর্থনৈতিক মুক্তির যুদ্ধ চলছেই, চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘মুক্তিযুদ্ধ শেষ হয় না। একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলাম শুধু পাকিস্তানি বাহিনীকে বিতারিত করার জন্য নয়; সেদিন যুদ্ধ করেছিলাম অভাব-অনটন দূর করার জন্য; আমরা যুদ্ধ করেছিলাম বঞ্চনা-বৈষম্যের বিরুদ্ধে। আমাদের অর্থনৈতিক মুক্তির যুদ্ধ চলছেই, চলবে।’গতকাল সোমবার দুপুরে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গণহত্যায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাহায্যার্থে ভাতা প্রদান ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমানের সভাপতিত্বে সূর্যদী এ আহমদ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, এ এস এম শামসুল আরেফিন, সাংবাদিক ও লেখক অজয় দাস গুপ্ত, শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার প্রমুখ।