অর্থনৈতিক শুমারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গতকাল মঙ্গলবার জেলার অর্থনৈতিক শুমারি-২০১৩-এর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, জেলায় ১ লাখ ৩২ হাজার ১০২টি প্রতিষ্ঠানে ৩ লাখ ৯১ হাজার ৪৮৪ ব্যক্তি কর্মরত রয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে প্রতিবেদন উপস্থাপন করেন পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আবদুল হালিম। উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবদুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির প্রমুখ।