অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চাই জাতীয় মতৈক্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশাসন প্রতিষ্ঠা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারলে বাংলাদেশ কাঙ্ক্ষিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে। এ জন্য চাই জাতীয় মতৈক্য। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী স্মারক বক্তৃতা’র স্মারক বক্তা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. মির্জ্জা আজিজুল ইসলাম এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘চল্লিশ বছরে বাংলাদেশের অর্থনীতি’ শীর্ষক বক্তৃতায় মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, স্বাধীনতার ৪০ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। প্রতিবছর গড়ে এক ভাগ প্রবৃদ্ধি বেড়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।