অর্থনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল ও অত্যন্ত শক্তিশালী। অর্থনৈতিকভাবে আমরা এখন দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছি।’ গতকাল শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। আতিউর রহমান বলেন, ‘অর্থনৈতিক মুক্তির জন্য আমরা যে পাকিস্তান থেকে পৃথক হয়েছিলাম, সেই পাকিস্তানের বর্তমান রিজার্ভ আজ চার বিলিয়ন ডলার। আর আমাদের রিজার্ভ সাড়ে ১৯ বিলিয়ন ডলার।’ এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।