অর্থমন্ত্রী 'আনহ্যাপি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সফররত রাশিয়ার নিউক্লিয়ার কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন বলেন, ‘এটা ব্যাড সিগন্যাল। আই এম আনহ্যাপি।’
এ পরিস্থিতির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ বিরোধকে দায়ী করে অর্থমন্ত্রী বলেন, এনবিআরের চেয়ারম্যানকে ডেকে তিনি এ ব্যাপারে কথা বলবেন।
তবে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কী পরিমাণ রাজস্ব আদায় হয়েছে এবং তা আগের বছরের তুলনায় কতটা কম সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।