অর্থমন্ত্রীর কাছে চট্টগ্রাম চেম্বার সভাপতির ফ্যাক্স বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজভাঙা শিল্পের জন্য আমদানি করা জাহাজের ওপর থেকে উ ৎ সে কর তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে জরুরি ফ্যাক্স বার্তা পাঠিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কম কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। গতকাল সোমবার এই ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে বলে চেম্বার সূত্র জানিয়েছে। ফ্যাক্স বার্তায় চেম্বার সভাপতি বলেন, বর্তমানে জাহাজভাঙা শিল্প দেশে রাজস্ব বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। সরকার এ খাতকে শিল্প হিসেবে ঘোষণা করায় ইতিমধ্যে অনেক শিল্পোদ্যোক্তা এ খাতে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। এ অবস্থায় উ ৎ সে কর (এটিআই) আরোপের সাম্প্রতিক সিদ্ধান্ত এ শিল্পের বিকাশ বাধাগ্রস্ত করবে।চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উ ৎ সে কর সম্পূর্ণ প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন।