অর্থমন্ত্রীর নেতৃত্বে সিলেটে আনন্দ শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ জয়ে সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা ক্রীড়া সংস্থা এ শোভাযাত্রার আয়োজন করে।শোভাযাত্রা শুরুর আগে দেওয়া বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিজয়ের মাসে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করে বলেন, ‘ক্রিকেটের ইতিহাসে এই বিজয় মাইলফলক। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা প্রমাণ করেছে, আমরাও পারি।’ এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। শোভাযাত্রায় সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাবেক সচিব এ কে আবদুল মুবিন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক খান মুহামঞ্চদ বিলালসহ ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।শোভাযাত্রা জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।