অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েজ বোর্ড ও দেশের গণমাধ্যম সম্পর্কে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে ‘অরুচিকর ও শিষ্টাচারবহির্ভূত’ উল্লেখ করে সেই বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।

গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ বলেন, চলতি মাসের মধ্যেই নিবন্ধিত সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি নিয়ে নবম ওয়েজ বোর্ড গঠন করতে হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বক্তব্য প্রত্যাহার না করলে অচিরেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ প্রমুখ। বিজ্ঞপ্তি