অর্থমন্ত্রীর বাজেট-উত্তর ইফতারে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আয়োজিত বাজেট-উত্তর ইফতার অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে আজ ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস উপলক্ষে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার অনুষ্ঠানে টেবিলে টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অর্থমন্ত্রী তাঁর সঙ্গে ছিলেন। ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ড. রফিকুল ইসলাম, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এ সময় মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।