অর্থসহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ১২টি চা-বাগানের সুবিধাবঞ্চিত চা-শ্রমিক পরিবারের ৪৩২ জন সদস্যকে ১২ হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে নগরের রিকাবিবাজারে কবি নজরুল মিলনায়তনে এক অনুষ্ঠানে এ টাকা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘চাইল্ড সেনসেটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ অর্থসহায়তা দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপপরিচালক ইব্রাহিম আল-মামুন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।