অর্থসহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকস্মিক মৃত্যুবরণকারী সিলেট সিটি করপোরেশনের ‘শ্মশান কর্মচারী’ অমল কান্তি দাসের পরিবারকে কর্মচারীদের এক দিনের বেতন থেকে ৬৪ হাজার ২০০ টাকার অর্থসহায়তা দেওয়া হয়েছে। অমল ১২ অক্টোবর সিটি করপোরেশনের কর্মচারী সংসদের কার্যালয়ে অবস্থানকালে আকস্মিক মারা যান। গতকাল সোমবার সকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব অমলের পরিবারের সদস্যদের হাতে ওই টাকা তুলে দেন। এ সময় সিটি করপোরেশনের সচিব সাবেরা আক্তার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ কর্মচারী সংসদের সভাপতি আফতাব আলী, সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।