অর্থসহায়তা দিয়ে বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল পল্লির ১৯ জন যৌনকর্মীকে গতকাল শুক্রবার নগদ ১০ হাজার টাকা করে সহায়তা দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। দুই মাস আগে তাঁদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে জেলা প্রশাসন স্থানীয় বেসরকারি একটি সংস্থার প্রশিক্ষণকেন্দ্রে এনেছিল।
জেলা প্রশাসক মাহবুব হোসেন জানান, যৌনকর্মীদের ফরিদপুরে সমাজসেবা বিভাগ পরিচালিত সামাজিক প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রে এবং শান্তিনিবাসে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা যেতে রাজি হননি।