সাতক্ষীরার কলা-রোয়া উপজেলার বামনখালী ইউনি-য়নের নারায়ণপুর গ্রামের মো. ইমামুল কবিরের দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। ছয় বছর আগে তার মায়ের দান করা একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। কিন্তু অর্থাভাবে অনিয়মিত চিকিৎসার কারণে তার সেই কিডনিটি আবারও নষ্ট হতে চলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে ইমামুলের উন্নত চিকিৎসা করাতে হবে। অন্যথায় ভালো কিডনিটিও নষ্ট হয়ে যাবে। এ জন্য প্রায় চার লাখ টাকা দরকার। কিন্তু এত টাকা ইমামুলের দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় তার পরিবার সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইমামুল কবির। হিসাব নং-০২০৭৫৭৯০, ইসলামী ব্যাংক লিমিটেড, ভিআইপি রোড শাখা, কাকরাইল, ঢাকা। যোগাযোগ: ০১৭৬৮-৪৪৪৬৮৬। বিজ্ঞপ্তি।