অর্থাভাবে কৃষক পিন্টু চন্দ্রের চিকিৎসা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাপরাশির হাটের উপদিলামছি গ্রামের কৃষক পিন্টু চন্দ্র ভৌমিক। মাস দুই আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় হৃদ্রোগ ধরা পড়ে তাঁর। চিকিৎসকেরা বলেন, তাঁর হৃদ্যন্ত্রের দুটি ভালব নষ্ট হয়ে গেছে। দ্রুত অস্ত্রোপচার করতে হবে।
পিন্টু চন্দ্রের ভাই সঞ্জয় চন্দ্র বলেন, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়ে পড়েছেন তাঁর ভাই। হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। ছোট দুই সন্তান নিয়ে খেয়ে না-খেয়ে দিন কাটছে। এ অবস্থায় অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছেন না। তাই ভাইয়ের চিকিৎসায় সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা কামনা করছেন তিনি।
সহায়তা পাঠানোর ঠিকানা: সঞ্জয় চন্দ্র ভৌমিক, ব্যাংক হিসাব নম্বর-১১৮.২১০.৯০০.২৩১১৮, প্রাইম ব্যাংক, গুলশান শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।