সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে পৃথক দুটি দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হাসান মঈন উদ্দিন ওরফে জনি (৩১)। তাঁর বাড়ি উপজেলার ছলিমপুর ইউনিয়নের উত্তর ছলিমপুর গ্রামে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান প্রথম আলোকে বলেন, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মঈন উদ্দিনকে একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। নিহত মঈন উদ্দিন কালু শাহ বালিকা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় ঢাকামুখী একটি মিনিবাস যাত্রী ওঠানামা করছিল। এ সময় পেছন থেকে কনটেইনারবাহী একটি লরি মিনিবাসটিকে ধাক্কা দেয়। এতে ছয় যাত্রী আহত হয়। এর মধ্যে পাঁচজন স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে ও একজন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।