অর্থাভাবে মেধাবী ছাত্রী সুমাইয়ার চিকিৎসা বন্ধ

চাঁদপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া খাতুন (১৬)। বাবা-মাহারা মেয়েটি অনেক কষ্টে পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। কষ্টের মধ্যেই বড় স্বপ্ন নিয়ে কলেজে পা রেখেছে সে। এর মধ্যে তার হৃদ্রোগ ধরা পড়েছে। অসুস্থ হয়ে পড়াশোনা বন্ধের পথে। অর্থাভাবে চিকিৎসাও হচ্ছে না মেয়েটির।
সুমাইয়ার দেখভালের দায়িত্বে থাকা তার মামা নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় সাধারণ লাইনম্যান হিসেবে কাজ করেন। তিনি বলেন, অভাবের সংসারে সুমাইয়ার ভরণ-পোষণ ঠিকমতো করতে পারছেন না। সম্প্রতি কিছু ধার করে সুমাইয়াকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দেখিয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, জরুরি ভিত্তিতে তার হৃদ্যন্ত্রে ভালভ স্থাপন করতে হবে। প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা। কিন্তু এই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সুমাইয়ার চিকিৎসায় সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসবে বলে প্রত্যাশা তাঁর।
সহায়তা পাঠানোর ঠিকানা: এম এস ইমরান, সঞ্চয়ী হিসাব নম্বর ১২৮.১০১.৮০০৯০ (অনলাইন), ডাচ্-বাংলা ব্যাংক, শিমরাইল শাখা। বিজ্ঞপ্তি।